Advertisement Placeholder

মনোনয়নফরম জমার সময় ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছে মুক্তিজোট

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনোনয়নফরম জমার সময় ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছে মুক্তিজোট

মনোনয়ন ফরম জমাদানে ৭ দিন সময় বৃদ্ধির দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে ৩০০ আসনে নির্বাচনের ঘোষণা দেওয়া মুক্তিজোট। ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের পরিচালনা বোর্ড প্রধান মো. শাহজামাল আমিরুল নির্বাচন কমিশন বরাবর এই চিঠি দেন।

চিঠিতে নিবন্ধিত দলটি জানায়, দেশে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। কিন্তু সেই নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক। আমরা চাই ৩০০ আসনে প্রার্থী প্রদানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে অনুরোধ করবো- সবার অংশগ্রহণ নিশ্চিত করতে মনোনয়ন ফরম জমাদানের তারিখ আরো ৭ দিন বাড়িয়ে দেওয়া হোক।

এ বিষয়ে শাহজামাল আমিরুল বলেন, মনোনয়ন ফরম জমাদানের সময় ৭ দিন বৃদ্ধির দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং জনতার ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই দাবি জানিয়েছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার