Advertisement Placeholder

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রদূত পিটার হাস

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রদূত পিটার হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায় ফিরেছেন। ছুটি কাটিয়ে সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

বিমান থেকে নামার পর সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি।
বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পিটার হাস। তবে এর মধ্যেই ছুটিতে যাওয়ার জন্য তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস। সেখান থেকে তিনি ওয়াশিংটন গিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার