Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রে ‘মেঘনা জাহাজ’ থেকে নিখোঁজ ৪ বাংলাদেশির হদিস মেলেনি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে ‘মেঘনা জাহাজ’ থেকে নিখোঁজ ৪ বাংলাদেশির হদিস মেলেনি

কোস্ট গার্ডের তল্লাশির এই ছবি মার্কিন মিডিয়াতে প্রকাশ করা হয়েছে।

টানা ৪৮ ঘণ্টা তল্লাশি চালিয়েও যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে নোঙর করা মেঘনা অ্যাডভেঞ্চার জাহাজের নিখোঁজ চার বাংলাদেশির সন্ধান পায়নি যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডরা। হ্যালিকপ্টার এবং ছোট-বড়-মাঝারি নৌকায় ডুবুরিরা বিস্তীর্ণ এলাকায় সন্ধান করেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত একজনেরও খোঁজ পায়নি। এ অবস্থায় তারা ওই চার ক্রু মেম্বারকে খোঁজার অভিযান স্থগিত ঘোষণা করেছে।

বুধবারও নানাভাবে সন্ধান করেছে কোস্ট গার্ড এবং নৌ-পুলিশের দল। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় পতাকাবাহী ঐ পণ্যবহনকারী জাহাজটি ২৭ নভেম্বর সোমবার রাত ১১টায় নোঙর করে লুইজিয়ানার ৫০০ বর্গমাইল দূর বেলে চ্যাসেস এলাকায়। নোঙর করার পরই নিয়মমাফিক ক্রুরা ক্যাপ্টেনের কাছে রিপোর্ট করার কথা। কিন্তু ক্যাপ্টেন তাদের দেখতে না পেয়ে আশপাশে চেষ্টা করেও কোন হদিস না পেয়ে নিকটস্থ নিউ অর্লিন্স কোস্ট গার্ড কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপরই বেশ কটি নৌযান এবং একটি হেলিকপ্টার নদীতে তল্লাশি চালায়। পাশাপাশি নদীর পাশ্ববর্তী ঝোপ-ঝাড়ের মধ্যেও উপক‚লীয় রক্ষীরা সন্ধান করেছেন। কিন্তু কোন হদিস মেলেনি ২৫, ২৯, ৩০ এবং ৪৭ বছর বয়সী ওই চার ক্রুর। কোস্ট গার্ড হতাশা ব্যক্ত করেছে তরতাজা ক্রুদের হদিস না পেয়ে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার