Advertisement Placeholder

বিজয়ের চেতনায় পেনসিলভেনিয়ায় ‘বাংলাদেশ এভিনিউ’র নামফলক উম্মোচন

বিশেষ সংবাদদাতা   |   সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৩১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজয়ের চেতনায় পেনসিলভেনিয়ায় ‘বাংলাদেশ এভিনিউ’র নামফলক উম্মোচন

‘বাংলাদেশ এভিনিউ’র নামফলক উম্মোচনের পর বীর মুক্তিযোদ্ধাসহ এলাকার বিশিষ্টজনদের সাথে সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বিজয়ের মাসে প্রবাসে বাঙালির এগিয়ে চলার পথে আরেকটি অধ্যায় যুক্ত হলো ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন মিলবোর্নে একটি রাস্তার নাম ‘বাংলাদেশ এভিনিউ’ করার মধ্যদিয়ে। ৩ ডিসেম্বর রবিার দুপুরে রিমঝিম বৃষ্টি সত্ত্বেও সর্বস্তরের প্রবাসীর অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা এবং এলাকার বিশিষ্টজনদের পাশে নিয়ে মিলবোর্নের মেয়র মাহবুবুল আলম তৈয়ব নামফলক উম্মোচন করেন। উল্লেখ্য, পেনসিলভেনিয়া স্টেটের মিলবোর্ন সিটির ৫ জন কাউন্সিলম্যানের সকলেই বাংলাদেশি এবং ট্যাক্স কালেক্টর, ডেপুটি ট্যাক্স কালেক্টরও বাংলাদেশি অর্থাৎ মেয়রসহ পুরো প্রশাসনেই বাংলাদেশিরা নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রে আর কোন সিটিতে এমন আধিপত্য এখন পর্যন্ত প্রতিষ্ঠা করতে সক্ষম হননি প্রবাসীরা।
মিলবোর্নের এই সড়কটির নাম ছিল সেলার এভিনিউ। এখন তা পরিণত হলো ‘বাংলাদেশ এভিনিউ’ তে। এ আনন্দ উদযাপনের দৃশ্য পরিস্ফুট হয় উদ্বোধনী অনুষ্ঠান কেন্দ্রে আসার সময় প্রায় সকলেই বাসায় রান্না করা খাবার আনায়। পরবর্তীতে তা সকলে ভাগাভাগী করে উপভোগ করেন সম্প্রীতির এক অমোঘ বন্ধনে আবিষ্ট হয়ে।
জনপ্রিয় কন্ঠশিল্পী জলি দাসের নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া আনুষ্ঠানিকতায় মেয়র মাহবুবুল আলম তৈয়ব সিটির সকল কাউন্সিলম্যানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান বহুজাতিক এ সমাজে বিজয়ের মাসে ‘বাংলাদেশ এভিনিউ’ উদ্বোধনের পথ সুগম করার জন্যে। তিনি সামনের দিনগুলোতেও এলাকাবাসীর সমর্থন অব্যাহত থাকবে বলে আশা পোষণ করেন। এ সময় পেনসিলভেনিয়া স্টেট গভর্ণরের প্রতিনিধি হিসেবে স্টেটের পলিসি অ্যান্ড প্ল্যানিং সেক্রেটারি আকবর হোসেন (তিনিও বাংলাদেশী আমেরিকান) মেয়র তৈয়বকে গভর্ণরের বিশেষ সম্মাননা স্মারক হস্তান্তরকালে বলেন, একটি রাস্তার নামকরণের মধ্যদিয়ে মূলত: বহুজাতিক এ সমাজে আমরা আরো বড়কিছু করতে পারবো যদি ঐক্যবদ্ধ থাকতে পারি। এই সড়কের নামকরণের মধ্যদিয়ে সেই অভিযাত্রা শুরু হলো।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্টেট সিনেটর টিম কিয়ার্নি, আপার ডারবি সিটির মেয়র (নির্বাচিত) এডোয়ার্ড ব্রাউনন, স্টেট রিপ্রেজেনটেটিভ জিনা কিউরি, সিটির কাউন্সিলম্যান (ইলেক্ট) মো. সালাহউদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদকে উদ্বোধনী মঞ্চে আহবান করে বিশেভাবে সম্মান জানানো হয়।
নামফলক উম্মোচনের আমেজে দেশের গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক, নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, মিশিগান স্টেটে আরো অন্তত: ৬টি সড়কের নামকরণ হয়েছে বাংলাদেশের নামে। এভাবেই প্রবাসীরা প্রিয় মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা মোচনের পথ ধরে বঙ্গবঙ্গুর বাংলাদেশকে মার্কিন মুল্লুকেও সুপ্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য এক ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার