Advertisement Placeholder

বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে ৯ ডিসেম্বর জাতিসংঘে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে ৯ ডিসেম্বর জাতিসংঘে র‌্যালি

জেনোসাইড দিবসের প্রস্তুতি সভায় সেক্টর কমান্ডারস ফোরামের নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

একাত্তরে পাক হায়েনাদের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে ৯ ডিসেম্বর শনিবার বেলা একটা থেকে দুটা পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে র‌্যালি করবেন প্রবাসের বীর মুক্তিযোদ্ধাসহ সচেতন বাঙালিরা। উল্লেখ্য, জাতিসংঘের সিদ্ধান্ত (A/RES/69/323) ) অনুযায়ী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস হিসেবে পালিত হচ্ছে ২০১৫ সাল থেকে। তবে এই রেজ্যুলেশনে বাংলাদেশ এখনও অন্তর্ভুক্ত হতে পারেনি।

বাংলাদেশ দাবি জানাচ্ছে ২৫ মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্যে। সে আলোকে গত বছরও এদিন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ একাত্তরের যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের পক্ষ থেকে র‌্যালি ও মহাসচিব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এবারও স্মারকলিপি প্রদান এবং বিকেলে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় গণহত্যার ওপর একটি ডক্যুমেন্টারি প্রদর্শন করবে এই সংগঠন। ৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার এক সভা থেকে এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি। আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন চৌধুরী প্রমুখ। এ সময় সকলেই আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রার্থীগণকে বিজয়ী করতে আত্মীয়-স্বজনকে অনুরোধ জানানোর সংকল্প ব্যক্ত করেন।
এ উপলক্ষে যুক্তরাষ্ট্রস্থ জেনোসাইড’৭১ ফাউন্ডেশনের উদ্যোগে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় র‌্যালি, মোমবাতি প্রজ্জ্বলন, ডক্যুমেন্টারি প্রদর্শণ এবং জেনোসাইড প্রতিরোধে বিশ্বজনমত গঠণের অভিপ্রায়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার