Advertisement Placeholder

জাতিসংঘের সামনে যুবদলের র‌্যালি, দাবি আদায়ে গণঅভ্যুত্থানের হুমকি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতিসংঘের সামনে যুবদলের র‌্যালি, দাবি আদায়ে গণঅভ্যুত্থানের হুমকি

জাতিসংঘের সামনে যুবদলের র‌্যালি। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

‘স্বেচ্ছায় পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের মাধ্যমে সাত জানুয়ারির আগেই কেয়ারটেকার সরকার গঠনে শেখ হাসিনাকে বাধ্য করা হবে’ বলে হুমকি দিল যুক্তরাষ্ট্র যুবদল। ৫ ডিসেম্বর জাতিসংঘের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ হুমকি দেয়া হয়।

এ সময় বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং সাম্প্রতিক সময়ে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবিও করা হয়। যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাঈদ আহমেদ, সহকারি আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন ও মোশারফ হোসেন সবুজ, মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, নিউইয়র্ক মহানগর (দক্ষিন)’র আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, মহানগর (উত্তর)’র আহবায়ক আহবাব চৌধুরী, সদস সচিব ফয়েজ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী আমিনুল ইসলাম, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, হুমায়ুন কবীর, সদস্য জিনাত রেহেনা রিনা .ফাতেমাতুজ্জোহরা পলি, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা আবুল কাশেম, আমানউল্লাহ আমান, মনিরুল ইসলাম মনির, মোহাম্মদ আলী মিলন, মাসুক আহমদ, মাসুদ রানা , শাহবাজ আহমদ, সালাউদ্দিন, রুবেল, দিদার চৌধুরী, সাবেক ছাত্রনেতা মামুন। বক্তারা এক দফা দাবিতে বাংলাদেশে চলমান আন্দোলনে আন্তর্জাতিক মহলের সমর্থন প্রত্যাশাও করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার