Advertisement Placeholder

সরকারের পতনের সাইরেন বাজতে শুরু করেছে : মির্জা ফখরুল

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ১৬ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারের পতনের সাইরেন বাজতে শুরু করেছে : মির্জা ফখরুল

বর্তমান সরকারের পতনের সাইরেন বাজতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এ সরকারের পতনের সাইরেন বাজতে শুরু করেছে। জনগণের সম্মিলিত শক্তির কাছে এ সরকারের পতন এখন অতি সন্নিকটে।’ শুক্রবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘পুলিশের কাছে অনুমতি নিয়ে বাগমারা উপজেলার ভবানীগঞ্জে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অথচ বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ যে তাণ্ডব চালিয়েছে, তা নজিরবিহীন। পুলিশ এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, তারা বিএনপির উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠানকেও বানচাল করতে হামলা চালাচ্ছে। এ ঘটনায় সরকারের নৃশংস ফ্যাসিবাদের উগ্ররূপ প্রকাশ পেয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির কর্মসূচির কথা শুনলেই আওয়ামী লীগ ও আওয়ামী প্রশাসন বিচলিত হয়ে পড়ে। মনে হয়, তাদের পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করেছে।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার