Advertisement Placeholder

প্রার্থিতা ফিরে পেলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রার্থিতা ফিরে পেলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

ইসিতে আপিল শুনানির পর ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপির দায়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

১০ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দেন।

ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

পরে গত বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গনের ২ নম্বর অস্থায়ী বুথে রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দেন তিনি।

অবশ্য মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য এর আগেই ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার