Advertisement Placeholder

ইসিকে কঠোর হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসিকে কঠোর হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সন্ত্রাস, সহিংসতার বিরুদ্ধে; নির্বাচন বিরোধী যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাই।

মঙ্গলবার (ডিসেম্বর ১২) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বিএনপি-জামায়াত বাংলাদেশ এবং জাতির নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি- মন্তব্য করে তিনি বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ মানে বাসে আগুন, যানবাহনে আগুন, গুপ্ত হামলা।
বিএনপি-জামায়াতকে সতর্ক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে, আর সরকার বসে থাকবে, সেটা তাদের ভুল ধারণা। হামলা-সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার