Advertisement Placeholder

গাজীপুরে ট্রেনে নাশকতাকারীরা মানবতার শত্রু : রুহুল কবির রিজভী

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে ট্রেনে নাশকতাকারীরা মানবতার শত্রু : রুহুল কবির রিজভী

গাজীপুরের ভাওয়াল রেল স্টেশনে ৭টি বগি লাইনচ্যুত হয়ে এক যাত্রীর মৃত্যু ও কয়েকজন আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ। আমি এ ঘটনায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। যে বা যারা এ ধরণের অমানবিক ঘটনা ঘটিয়েছে, তারা মানবতার শত্রু।

বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে রিজভী বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ভাওয়াল রেল স্টেশনে ট্রেনের বগিচ্যুতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, এই বগিচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে, যা গভীর চক্রান্তমূলক। এতেই প্রমাণিত হয় ও জনগণ বিশ্বাস করে, সুপরিকল্পিতভাবে নাশকতা ঘটানো হয়েছে। এই ঘটনায় উদোর-পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতেই ন্যাক্কারজনক অপপ্রচার চালাতে শুরু করেছে কেউ কেউ। আমরা এ ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত দাবি করছি।
উল্লেখ্য, গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার