
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | ৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে

সভাপতি মাসুম ও সেক্রেটারি মনির
নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনক্’র নির্বাচনে (২০২৪-২০২৫) মো: ফখরুল ইসলাম মাসুম পুনরায় সভাপতি এবং নূরে আলম মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। ১০ ডিসেম্বর রবিবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আমিন খান জাকির। অন্য দুজন কমিশনার ছিলেন বাবুল চৌধুরী ও জাহাঙ্গীর হোসাইন। নির্বাচনকালীণ চাঁদপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৭৫। ১ জন ভোটার দেশে থাকায় মোট ৭৪ জন ভোটার সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দেন। তবে দুজন ভোটারের ভোটদান বিধিসম্মত না হওয়ায় দুটি ভোট বাতিল হয়ে যায়।
৭২ জন ভোটারের মধ্যে সভাপতি পদে মাওলানা মো: ফখরুল ইসলাম মাসুম পেয়েছেন ৪০ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বি সাইফুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।
এদিকে সাধারণ সম্পাদক পদে নূরে আলম মনির পেয়েছেন ৩৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বি সোহেল গাজী পেয়েছেন ৩৪ ভোট। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।



