Advertisement Placeholder

দ্বৈত নাগরিকত্ব : প্রার্থিতা ফিরে পেতে রিট করেছেন ৩ হেভিওয়েট প্রার্থী

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ্বৈত নাগরিকত্ব : প্রার্থিতা ফিরে পেতে রিট করেছেন ৩ হেভিওয়েট প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন ৩ হেভিওয়েট প্রার্থী। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা এই ৩ প্রার্থী হলেন— বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ। বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক।

দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে আলোচিত এই তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

রবিবার (১৭ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পারমিশন নিয়ে শাম্মী আহমেদ ও শামীম হক রিট করেছেন বলে জানান তার আইনজীবী শাহ মনজুরুল হক।

অন্যদিকে, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে পারমিশন নিয়ে সাদিক আবদুল্লাহ রিট করেছেন বলে জানান তার আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুইজনসহ মোট তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আপিল শুনানিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ ও ফরিদপুর-৩ আসনের শামীম হক এবং বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে সংস্থাটি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার