Advertisement Placeholder

বাইডেনের যে দাবিকে ‘ননসেন্স’ বললেন পুতিন

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাইডেনের যে দাবিকে ‘ননসেন্স’ বললেন পুতিন

ভবিষ্যতে ন্যাটোভুক্ত দেশেও আক্রমণ চালাতে পারে রাশিয়া- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই দাবিকে সম্পূর্ণ ‘ননসেন্স’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সেই সঙ্গে এ ধরনের সংঘাতকে তার দেশের স্বার্থের বিরুদ্ধে বলেও উল্লেখ করেন পুতিন।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে এক সাক্ষাৎকারে রবিবার পুতিন বলেন, “সম্পূর্ণ ননসেন্স একটি কথা বলা হয়েছে। আমি মনে করি প্রেসিডেন্ট বাইডেন এটি বুঝতে পেরেছেন। রাশিয়ার কোনও স্বার্থ, কারণ বা ভূ-রাজনৈতিক স্বার্থ নেই। ন্যাটো দেশগুলোর সঙ্গে লড়াই করার কোনও অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক স্বার্থ নেই। বাইডেন এই অঞ্চলে তার ‘ভুল নীতি’কে বৈধতা দিতে এই ধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন।”
কয়েক সপ্তাহ আগে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে বিজয় অর্জন করলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটিয়ে ন্যাটো মিত্রকে (ফিনল্যান্ডকে আক্রমণ করা বুঝিয়ে) আঘাত করার সাহস পাবেন বলে মন্তব্য করেন বাইডেন। সে পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করলেন পুতিন।

এ ব্যাপারে পুতিন আরও বলেন, তারা (পশ্চিমারা) ফিনল্যান্ডকে ন্যাটোয় টেনে এনেছে। তাদের সঙ্গে আমাদের কোনও বিরোধ ছিল? ২০ শতকের মাঝামাঝি আঞ্চলিক বিষয়গুলোসহ সমস্ত বিরোধ দীর্ঘদিন ধরে সমাধান করা হয়েছে। এখানে কোনও সমস্যা ছিল না। এখন সেখানে সমস্যা থাকবে, কারণ আমরা লেনিনগ্রাদ মিলিটারি ডিস্ট্রিক্ট তৈরি করব এবং সেখানে নির্দিষ্ট পরিমাণ সামরিক ইউনিটকে জড়ো করব। সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার