Advertisement Placeholder

ঢাকার তেজগাঁওয়ে ট্রেনে আগুন, চারজনের মরদেহ উদ্ধার

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকার তেজগাঁওয়ে ট্রেনে আগুন, চারজনের মরদেহ উদ্ধার

রাজধানী ঢাকার তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনের একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর চারটা চার মিনিটের দিকে ট্রেনে আগুনের সংবাদের পরিপ্রেক্ষিতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট পাঠানো হয়। এই ঘটনায় একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আগুন নির্বাপণ করা হয় সকাল পৌনে ৭টার দিকে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার