Advertisement Placeholder

প্রার্থিতা ফিরে পেলেন আওয়ামী লীগ নেতা শামীম হক

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রার্থিতা ফিরে পেলেন আওয়ামী লীগ নেতা শামীম হক

অবশেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হক । মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।

আদালতে শামীম হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট সাঈদ রাজা ও অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ কে আজাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার তানজীবুল আলম। এর আগে সোমবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের রিট খারিজ করে দেন। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক এই অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে গত ৮ই ডিসেম্বর আবেদন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার