
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | ১১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

নির্বাচন বর্জন ও বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বৃহস্পতি, শুক্র এবং শনিবার সরকার পতনের একদফা দাবিতে সারাদেশে গণসংযোগ ও রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ।
বুধবার বিকালে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, অসহযোগ আন্দোলনের সমর্থনে, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।
এর আগে আজ দুপুরে সরকারের পদত্যাগ দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় দলটি।



