Advertisement Placeholder

নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে নিশ্চিত করেছে ৯ দেশ

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে নিশ্চিত করেছে ৯ দেশ

মুখপাত্র সেহেলী সাবরীন

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়টি এখন পর্যন্ত নয়টি দেশ নিশ্চিত করেছে। দেশগুলোর মধ্যে ভারত, চীন এবং রাশিয়ার পর্যবেক্ষক রয়েছে। এছাড়া বর্তমান বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সপার্ট টিম এবং ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুখপাত্র সেহেলী সাবরীন। তিনি বলেন, এখন পর্যন্ত নয়টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। এ দেশগুলো হলো-ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া এবং ফিলিস্তিন। এছাড়া আরও কিছু দেশের অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। এ দেশগুলো ছাড়াও ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট থেকে পর্যবেক্ষক আসবে।

সেহেলী সাবরীন আরও বলেন, ইইউ’র একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছেন। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন, তা কমিশন কর্তৃক চূড়ান্ত হলে জানা যাবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার