Advertisement Placeholder

আর রিঅ্যাকশন নয়, এখন অ্যাকশন : গয়েশ্বর

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ১৬ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর রিঅ্যাকশন নয়, এখন অ্যাকশন : গয়েশ্বর

আর কোনো রিঅ্যাকশন নয়, এখন থেকে অ্যাকশন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অনেকে বলছেন বাংলাদেশের অবস্থা নাকি শ্রীলঙ্কার মতো হবে, কিন্তু আমি বিশ্বাস করি না। এমন তো হতে পারে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটবে এতে মানুষ শ্রীলঙ্কার ঘটনা ভুলে যাবে।

শনিবার (১৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনী হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে যেতে নির্বাচনী ইশতেহার তৈরি করছে না বিএনপি। এ সরকারকে কীভাবে বিদায় করা যায় বিএনপি সেই ইশতেহার তৈরি করছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে যারা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে বলছেন, আমি বলবো তারা নাস্তিক। আল্লাহর ওপর তাদের কোনো বিশ্বাস নেই।

সরকারের উদ্দেশে গয়েশ্বর বলেন, অধিকার আদায়ে কথা বললে জেলখানায় নেবেন? নিতে পারেন কিন্তু আপনারা সেই জেলখানায় যেতে পারেন কি না একটু ভাবেন। লোকে বলে আপনারা নাকি আন্তর্জাতিক আদালতে হাজিরা দিতে চান, সেখানে হাজিরা দিলে মানুষ বলে কি না, কী হয়, আমি তা জানি না। শেখ হাসিনার শেষ ঠিকানা মালদ্বীপ। সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে অপেক্ষা করছেন।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার