Advertisement Placeholder

যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের বিজয়-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের বিজয়-সমাবেশ

বিজয় দিবস উপলক্ষে কেক কাটেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন, ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে নিহত সকল শহীদ মুক্তিযোদ্বার প্রতি শ্রদ্ধা ও সম্ভ্রম হারানো ২ লক্ষ মা ও বোনের প্রতি সহানুভ’তি জানানোর মধ্যদিয়ে বিজয় দিবসের সমাবেশ করলো যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ। ২০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির এস্টোরিয়াস্থ বৈশাখী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রওশন বেগম । পরিচালনা করেন সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াছমিন । প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আজাদ । বিশেষ অতিথি ছিলেন প্রচার সম্পাদক হাজী এনাম। সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সবিতা দাস (কালচারাল সেক্রেটারী), জুঁই ইসলাম (সমাজ কল্যান সম্পাদিকা), নির্বাহী সদস্য তাসলিমা আহমদ প্রমুখ। আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি দরুদ মিয়া রনেল, জনারধন চৌধুরী, বিলকিস আক্তার, হেলেনা আক্তার, সেলিনা খান প্রমুখ।
অনুষ্ঠানের বক্তারা মুক্তিযুদ্ধের অবিসম্বাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় উত্থাপনের ঘটনাবলি উপস্থাপন করেন। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে ৭ জানুয়ারির নির্বাচনে আবারো নৌকার প্রার্থীগণকে বিপুল বিজয় দিতে প্রবাস থেকে সর্বাত্মক সহযোগিতার সংকল্প ব্যক্ত করেন বক্তারা।
শুরুতে জাতীয় সঙ্গীত এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগানিয়ে সঙ্গীত পরিবেশন করেন সবিতা দাসের নেতৃত্বে বহ্নিশিখা সংগীত নিকেতনের শিল্পী উর্মি ইসলাম, সুমি পুরকায়স্থ, রিনা আবেদিন, রুবাইয়া শবনম, রুনা রায়, সুমনা হক, মিনাক্ষী রায়, কানিজ আয়েশা, মিলি বশাক, রিধি রায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার