Advertisement Placeholder

আচরণবিধি লঙ্ঘন : প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনও হয়নি, জানালেন ইসি আলমগীর

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আচরণবিধি লঙ্ঘন : প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনও হয়নি, জানালেন ইসি আলমগীর

প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, সিদ্ধান্ত হলে তখন দেখা যাবে। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, প্রার্থীদের শোকজ নির্বাচন কমিশন করে না। শোকজ করে রিটার্নিং অফিসাররা। কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমান, আইনের ধারায় মামলাও করা হয়েছে।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এখনও ২৪ ঘণ্টা হয়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার