
আনিসুর রহমান | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | ২১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে ২৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজা এলাকায় অনুষ্ঠিত র্যালি থেকে বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের স্লোগান উঠেছিল। ‘গণতন্ত্র বিরোধী শক্তির তামাশার এ নির্বাচন মূলত: বাংলাদেশের স্বৈরশাসনের স্থায়িত্ব প্রদানের নীলনক্সা’ হিসেবে অভিহিত করা হয় এ র্যালি থেকে। স্টেট বিএনপির আহবায়ক অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুর রহমানের সঞ্চালনায় এই র্যালিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও ‘সাপ্তাহিক বাংলাদেশি’ পত্রিকার সম্পাদক শারাফত হোসেন বাবু।
আরো বক্তব্য দেন বিএনপি নেতা আনোয়ার হোসেন, জসিম উদ্দিন ভূইয়া, গণতন্ত্র পুনরুদ্ধার কমিটির সভাপতি ভি পি জসিম, নিউইয়র্ক মহানগর ( দক্ষিণ) বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, সদস্য সচিব বদিউল আলম।
নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ, এবাদ চৌধুরী, বদরুল হক আজাদ, নীরা রাব্বানী, দেওয়ান কাউসার, হুমায়ূন কবীর, মো. আরিফুর রহমান, সাংবাদিক আনিসুর রহমান, বিএনপি নেতা এ আর মাহবুবুল হক, রিয়াজ মাহমুদ, জিয়াউর রহমান মিশন, নাসির উদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, বাচ্চু মিয়া, মোতাহার হোসেন, হাবিবুর রহমান হাবিব, গোলাম হোসেন, ইনঞ্জিনিয়ার তাজুল ইসলাম, আবদুল কাইয়ুমম আলমগীর হোসেন, রহিজ উদ্দিন, জিনাত রেহেনা রিনা, রুবেল হাসান, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাংগীর এম আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, মোস্তাক আহমেদ, আবুল কাশেম, মনিরুল ইসলাম, জীবন সফিক, একেএম ফজলুল হক, মহসীন, ইসমাইল হোসেন প্রমুখ।



