Advertisement Placeholder
বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে স্টেট ডিপার্টমেন্ট

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরীতে সংযম প্রদর্শনের আহবান

বিশেষ সংবাদদাতা   |   বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরীতে সংযম প্রদর্শনের আহবান

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের মানবাধিকার/নির্বাচন/গণতন্ত্র সম্পর্কিত বিশ্বখ্যাত থিঙ্কট্যাংক ‘এনডিআই’ এবং ‘আইআরআই’ বাংলাদেশে গেছে। ভারত, শ্রীলংকা, চীন, রাশিয়া, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া, ফিলিস্তি থেকেও পর্যবেক্ষক যাচ্ছে বাংলাদেশে। ওআইসি, আলব পার্লামেন্টও গভীর পর্যবেক্ষণে রেখেছে এবং চার সদস্যের ইউরোপিয়ো ইউনিয়নের এক্সপার্ট টিম নির্বাচনী কার্যক্রম দেখতে ইতিমধ্যেই ঢাকায় গেছে। অর্থাৎ সকলের প্রত্যাশিত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গিকার পূরণে বাংলাদেশের সরকার ও নির্বাচন কমিশনের গৃহিত পদক্ষেপসমূহে আন্তর্জাতিক মহলের আস্থার ভিত তৈরী হয়েছে।

এ অবস্থায় বিএনপির তথাকথিত অসহযোগ আন্দোলন থেকে বিরত হবার আহবান জানানোর কোন ইচ্ছা বা আগ্রহ যুক্তরাষ্ট্রের আছে কিনা-জানতে চাইলে ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ প্রতিদিনকে জানায়, আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি শান্তিপূর্ণভাবে পরিচালিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলে যাতে একযোগে কাজ করেন, যা বাংলাদেশের নাগরিকগণের গণতান্ত্রিক অভিযাত্রার প্রত্যাশা পূরণে সুফল বয়ে আনবে। পররাষ্ট্র দফতর আরো উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র বরাবরের মতোই নিরপেক্ষ এবং একটি রাজনৈতিক দলের পক্ষে থাকে না আরেকটির বিরুদ্ধে গিয়ে। আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করতে একসঙ্গে কাজ করার আহবান জানাচ্ছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার