Advertisement Placeholder

আবারও বায়ুদূষণের শীর্ষে রাজধানী ঢাকা

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও বায়ুদূষণের শীর্ষে রাজধানী ঢাকা

ফাইল ছবি

আবারও বায়ুদূষণের শীর্ষে রাজধানী ঢাকা। বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। সে সময় তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ৩২৫। এর মানে হল- আজও ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে এখানকার বায়ু। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। তখন শহরটির স্কোর ছিল ২৫৬। সে হিসেবে সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।

সূচকে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা। শহরটির স্কোর ছিল ২৩১। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি।

একিউআই সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। আর ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার