Advertisement Placeholder

গাজায় শান্তির জন্য তিন শর্ত দিলেন নেতানিয়াহু

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় শান্তির জন্য তিন শর্ত দিলেন নেতানিয়াহু

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। এর মধ্যেই ২৮ অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে দেশটির পদাতিক বাহিনী। এরই মধ্যে ৮২তম দিনে পৌঁছেছে এই যুদ্ধ। এই সময়ে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনে প্রায় ২১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৪ হাজারেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছে আরও প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি। খবর টাইমস অব ইসরায়েল।

বর্বর আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। তবু থামছে না দেশটির নির্বিচার বোমা হামলা ও স্থল অভিযান। যুদ্ধের এই পরিস্তিতিতে গাজায় শান্তি স্থাপনে তিনটি পূর্বশর্ত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেগুলো হল, ‘হামাসকে ধ্বংস করা’, ‘গাজাকে নিরস্ত্রীকরণ করা’ এবং ‘ফিলিস্তিনের সমাজ থেকে ইহুদিদের প্রতি বিদ্বেষ ও ঘৃণামূলক মনোভাব দূর করা’।
২৫ ডিসেম্বর মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে একটি কলাম লিখেছেন নেতানিয়াহু। সেখানেই এসব শর্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার