Advertisement Placeholder

বিএনপি নেতা আলতাফ-হাফিজের ২১ মাসের কারাদণ্ড

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি নেতা আলতাফ-হাফিজের ২১ মাসের কারাদণ্ড

আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ

নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও বিএনপির সাবেক নেতা মেজর (অব.) মো. হানিফকে ২১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আসামিদের বিরুদ্ধে ভার্চুয়ালি এ রায় দেন। বিএনপির আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেন।

আলতাফ হোসেন চৌধুরী, মো. হাফিজ উদ্দিন আহমেদ ও মেজর (অব.) মো. হানিফকে দণ্ডবিধির আলাদা দুই ধারায় মোট ২১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
তারা ছাড়াও বিএনপির আরও পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন-এম এ আওয়াল খান, রাসেল, মইনুল ইসলাম, বাবুল হোসেন ও আলমগীর বিশ্বাস।

তাদের প্রত্যেকের পৃথক দুই ধারায় সাড়ে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তাদের দণ্ডবিধি ১৪৩ ধারায় ছয়মাস ও দণ্ডবিধি ৪৩৫ ধারায় তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাভোগ করতে হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার