Advertisement Placeholder

আন্তঃধর্মীয় সম্প্রীতির বন্ধনে নিউইয়র্কে বড়দিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তঃধর্মীয় সম্প্রীতির বন্ধনে নিউইয়র্কে বড়দিন উদযাপিত

‘ইউনাইটেড বেংগলী লুথারেন চার্চ’র বড়দিন উদযাপনী সমাবেশে সুধীজনের একাংশ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্কে প্রতি বছরের ন্যায় এবারও ২৫ ডিসেম্বর অপরাহ্নে উডসাইড-কুইন্সে অবস্থিত ‘ইউনাইটেড বেংগলী লুথারেন চার্চ অব আমেরিকা’য় বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চার্চের স্বনামধন্য পাদ্রী রেভারেন্ড জেমস রয় কমিউনিটির আন্তঃধর্মীয় ইমাম, পণ্ডিতসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানান।

নিউইয়র্কস্থ বাংলাদেশের কন্সাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা কন্যা মেহজাবিনসহ সম্মানীত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথির মধ্যে ড. টমাস দুলু রায় ও ব্রুকলীন সেন্ট পিটার্স চার্চের আমেরিকান পাদ্রী রেভারেন্ড বেংকী উপস্থিত ছিলেন। তারাসহ সকলেই চার্চের পাদ্রী রেভারেন্ড জেমস রায়ও চার্চ সদস্যদের আন্তরিক ও বন্ধু সুলভ আতিথেয়তার প্রশংসা করেন। শিশুদের মধ্যে ক্রিসমাস গিফট বণ্ঠন করেন অনুষ্ঠানে সান্তা হয়ে আসা রোজারিও।
দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত এ অনুষ্ঠানে স্ন্যাকস, লাঞ্চ ও ডিনার পরিবেশন করেন চার্চের স্বেচ্ছাসেবকগণ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়। বড়দিনের একটি বড় ক্রিসমাস কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার