Advertisement Placeholder
সংবর্ধনা সমাবেশে রাষ্ট্রদূত বার্নিকাট

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় বজায় থাকবে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ১৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় বজায় থাকবে

ঢাকায় দায়িত্ব পালনকারি যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বাংলাদেশে তার চমৎকার সময়ের কথা স্মরণ করে আশাপ্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সম্পর্ক সবসময় বজায় থাকবে।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শুক্রবার (১৫ জুলাই) ওয়াশিংটন ডিসি সংলগ্ন ম্যারিল্যান্ডে অবস্থিত “বাংলাদেশ হাউসে” এক সংবর্ধনার আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের উদ্যোগে। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঈদের শুভেচ্ছা জানানোকালে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক এবং গ্লোবাল ট্যালেন্টের পরিচালক রাষ্ট্রদূত মার্সিয়া এস বার্নিকাট উপরোক্ত কথা বলেন।

Shahriar Alam in DC

বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, মার্কিন সরকার ও স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের উপ-প্রধান ফেরদৌসি শাহরিয়ার এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকানের মালিকানাধীন একমাত্র ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র চ্যান্সেলর আবুবকর হানিপ, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলামসহ বিশিষ্টজনরা অনুষ্ঠানে ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন এবং আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে সহায়তা পেয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদ-উল-আযহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত সহিদুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ঈদ-উল- আযহার তাৎপর্য তুলে ধরেন।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার