Advertisement Placeholder
নিউইয়র্ক পুলিশ বাহিনীতে বাংলাদেশিদের সংগঠন

বাপা’র প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক, সম্পাদক রাসেক মালিক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাপা’র প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক, সম্পাদক রাসেক মালিক

প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক ও সম্পাদক রাসেক-উর রহমান মালিক

নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ তথা বাপা’র নতুন কমিটি (২০২৪-২৫)‘র প্রেসিডেন্ট হয়েছেন ডিটেকটিভ স্কোয়াডের সার্জেন্ট এরশাদুর সিদ্দিক, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন এ কে এম সফিউল আলম (প্রিন্স) এবং ডিটেকটিভ রাসেক-উর রহমান মালিক জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
২৭ ডিসেম্বর নতুন কমিটির কর্মকর্তারা শপথ নিয়েছেন। এর আগে ১৫ ডিসেম্বর বাপা’র তিন সদস্যের নির্বাচন কমিশন নতুন এই কমিটি ঘোষণা করেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সুমন মাহবুব, সাবেক সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক এবং লেফটেন্যন্ট সুহেল খান। নয়া কমিটির অপর কর্মকর্তারা হলেন- সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ চৌধুরী, কোষাধ্যক্ষ সার্জেন্ট মেহেদি মামুন, সহ-কোষাধ্যক্ষ অফিসার জসিম মিয়া, ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট শেখ আহমেদ, মিডিয়া লিয়াজোঁ ডিটেক্টিভ জামিল সারোয়ার, কমিউনিটি লিয়াজোঁ অফিসার সরদার আল মামুন, সার্জেন্ট-অ্যাট-আর্মস অফিসার মাহবুবুর জুয়েল এবং করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি লেফটেন্যান্ট সৈয়দ এনায়েত আলী। উল্লেখ্য, ডিটেক্টিভ জামিল সারোয়ার টানা চতুর্থবারের মত মিডিয়া লিয়াজোঁর দায়িত্ব পেলেন। খ
বিশ্বে অন্যতম চৌকষ বাহিনী হিসেবে পরিচিত এনওয়াইপিডি-তে কর্মরত বাংলাদেশিরা ‘বৈচিত্র উদযাপন, ঐক্যের আকুতি, জীবন সুরক্ষা’(Cherish DIVERSITY | Seek UNITY | Protect LIFE ) স্লোগানে ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন বাপা। এর ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন লেফটেন্যান্ট সৈয়দ সুমন মাহবুব। ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব থেকে সরে গেলে প্রেসিডেন্টের চলতি দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক। এরপর একাধারে চার বার প্রেসিডেন্ট নির্বাচিত হন লেফটেন্যান্ট সুজাত খান। সর্বশেষ কমিটির প্রেসিডেন্ট ছিলেন ক্যাপ্টেন কারাম চৌধুরী। ডিটেকটিভ স্কোয়াডের সার্জেন্ট এরশাদুর সিদ্দিক ছিলেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট।
বাপার কর্মতৎপরতা এবং কম্যুনিটিভিত্তিক বিভিন্ন পরিকল্পনার মধ্যদিয়ে কম্যুনিটিও উপকৃত হচ্ছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারি কর্তৃপক্ষের সাথে পারস্পরিক সহযোগিতার দিগন্ত প্রসারিত হয়েছে-যার সুফল পাচ্ছে গোটা কম্যুনিটি। করোনাকালিন ভূমিকায় বাপা নবাগত কম্যুনিটির অন্যতম একটি আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সেই ধারায় বাপার নয়া কমিটি এনওয়াইপিডিতে আরো অধিক বাংলাদেশির নিয়োগে কাজ করবে বলে সকলের প্রত্যাশা। প্রসঙ্গত: উল্লেখ্য যে, প্রায় ৩৮ হাজার সদস্যের এনওয়াইপিডিতে বাংলাদেশি অফিসারের সংখ্যা প্রায় ৬৫০। এছাড়া আরো ৯৫০ জন রয়েছেন ট্রাফিক এ্যানফোর্সমেন্ট এজেন্ট হিসেবে। স্কুল সেইফটি এজেন্ট হিসেবে কাজ করছেন ৩৫০ বাংলাদেশি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার