Advertisement Placeholder
বাংলাদেশ প্রতিদিনকে জাতিসংঘ

ঘনিষ্ঠ পর্যবেক্ষণে বাংলাদেশের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘনিষ্ঠ পর্যবেক্ষণে বাংলাদেশের নির্বাচন

ফ্লোরেন্সিয়া সটো নিনো। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

সাত জানুয়ারির বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ো ইউনিয়নসহ বেশ কটি দেশের দুই শতাধিক পর্যবেক্ষক ইতিমধ্যেই বাংলাদেশে পৌছেছে। ৩০০ আসনে লড়ছেন ৪৪ টির মধ্যে ২৮টি রাজনৈতিক দলের ১৯৭০ জন প্রার্থী। এমনি অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশগ্রহণের পরিবর্তে বিএনপি বর্জনের ডাক দিয়েছে। বিএনপির এই কর্মসূচির প্রতি তেমন কোন সমর্থন দৃশ্যমান হচ্ছে না। এ অবস্থায় জাতিসংঘের কোন পর্যবেক্ষণ আছে কি-বাংলাদেশ প্রতিদিনের এমন প্রশ্নের জবাবে ৩ জানুয়ারি বুধবার জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সটো নিনো বললেন, ‘না, কিছু নেই। আমরা শুধু, বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা করছি যে নির্বাচনটি স্বচ্ছ এবং প্রচলিত রীতি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আপাতত: আমাদের কাছে জবাব এটুকুই।’ ( No, we don’t. We will just… we’re watching the process closely, and we hope that all the elections happen in a transparent and organized manner. That’s all we have for now) উল্লেখ্য, নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে ফ্লোরেন্সিয়া সটো নিনো গাজা পরিস্থিতি নিয়েও নানা তথ্য উপস্থাপন করেন। আরো উল্লেখ্য, বাংলাদেশের এ নির্বাচন নিয়ে কয়েক সপ্তাহ আগে পর্যন্ত জাতিসংঘের যে ধরনের ধারণা ছিল, সর্বশেষ এ প্রশ্নোত্তরকালে তার প্রতিফলন ঘটেনি। অধিকন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকারের পরিপূরক মনোভাবেরই প্রকাশ ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার