Advertisement Placeholder
যুক্তরাষ্ট্র প্রবাসী নেতাদের আহবান

সৎ ও মুজিব আদর্শে উজ্জীবিত প্রার্থীদের জয়ী করুন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সৎ হিসেবে পরিচিত বঙ্গবন্ধুর সোনার বাংলা রচনায় শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে দ্বিধা করবেন না এমন প্রার্থীকে বিপুল বিজয় প্রদানে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যারা বাংলাদেশে যেতে পারেননি, তাদের অনুরোধ জানানো হয়েছে টেলিফোনে আত্মীয়-স্বজনকে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করার জন্য। বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনায় ফেরা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে ইতোমধ্যেই বিশ্বব্যাপী সমাদৃত রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আরেকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণের বিকল্প নেই। উন্নয়ন-অভিযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি মানুষের জীবনমানের আরও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর এবং গত ১৫ বছরে তিনি তার স্বাক্ষর রেখেছেন। বিবৃতিতে নির্বাচন বর্জনের হুমকিদাতাদের দাঁতভাঙা জবাব দিতেই অধিক হারে কেন্দ্রে গিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হবার অনুরোধ জানানো হয়েছে সব ভোটারকে।
বিবৃতিতে স্বাক্ষর প্রদানকারীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রওশনআরা এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল কাদের মিয়া, জেবিবিএর সভাপতি ড. মাহাবুবুর রহমান টুকু এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান আহমেদ, জননেত্রী শেখ হাসিনা পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন এবং সাধারণ সম্পাদক শফি মাহমুদ পান্না সর্দার, ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং সাধারণ সম্পাদক মুজিবউদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কৃষিবিদ আশরাফুজ্জামান, খোরশেদ খন্দকার, মোর্শেদা জামান, জেনোসাইড একাত্তর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রদীপ রঞ্জন কর, নিউ আমেরিকান ভোটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ড. দীলিপ নাথ, ডেমক্র্যাট জুনায়েদ আকতার, আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট এম এ সালাম, মানবাধিকার সংগঠক জাকির হোসেন বাচ্চু প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার