Advertisement Placeholder

ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই : রিজভী

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের আন্দোলন চলছে, চলবে। দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানাই। আজকেএকতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই।’

নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে রবিবার সকাল ৯টায় কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ‘এ নির্বাচনে জনগণ যায়নি। এই একতরফা নির্বাচনেও গতকাল তারা ব্যালট বাক্স ভরে রেখেছে। আতঙ্কে তারা গভীর রাতে সিল মেরে রেখেছে। কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারিক উজ জামান ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. শরিফুল ইসলামসহ আরও অনেকে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার