Advertisement Placeholder

মাকে নিয়ে ভোট দিলেন শাকিব খান

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাকে নিয়ে ভোট দিলেন শাকিব খান

ওমরাহ করে এসেই রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। রবিবার দুপুর ২টা ৫০ মিনিটে স্কুলটির পশ্চিম দিকের ভবনের দোতলার একটি কক্ষে ভোট দেন তিনি।

এসময় তার মা নূরজাহানও সঙ্গে ছিলেন। মাকে নিয়ে ভোট দেন এই ঢালিউড নায়ক। ভোট প্রদান শেষে এটিকে নাগরিক দায়িত্ব ও অধিকার উল্লেখ করে শাকিব খান বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার একান্ত দায়িত্ব।

ভোট দিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে শাকিব বলেন, ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি গত নির্বাচনেও আম্মাকে নিয়ে এসেছি, এবারও এসেছি। আমার বাবা সকালবেলা তার বন্ধুদের সঙ্গে এসে ভোট দিয়ে গেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার