Advertisement Placeholder

আওয়ামী লীগের সমর্থকরাও ভোটকেন্দ্রে যায়নি : মঈন খান

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগের সমর্থকরাও ভোটকেন্দ্রে যায়নি : মঈন খান

বিএনপির ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ ভোট বর্জন করেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ভোটার শূন্য ভোট কেন্দ্রই প্রমাণ করেছে বিরোধী দলের নির্বাচন বর্জনের আন্দোলন সফল হয়েছে। ২০১৪ সালের পুনরাবৃত্তি হয়েছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিই শুধু নয়, আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দেয়নি।

রবিবার দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, রবিবার ভোটের দিন সরকারের সাজানো নাটকের মূল মঞ্চায়ন হচ্ছে। বিশ্বের কাছে প্রহসনের নির্বাচনের রহস্য ভেদ করে দিয়েছে।
তিনি বলেন, ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য, কিছু কিছু ভোটকেন্দ্রে কিছু লোককে দাঁড় করিয়ে রেখেছে। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি দেখানোর এই যে সাজানো নাটক, এতেই প্রমাণ হয় দেশে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো রকম অগণতান্ত্রিক পন্থা বিএনপি অবলম্বন আগেও করেনি আর করবেও না।

বিএনপি আন্দোলনে সফল দাবি করে মঈন খান বলেন, সরকার বিএনপির ১৫০ জনকে নির্বাচনে নিতে চাইলেও নিতে পারেনি। ২৮ তারিখের পর ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বিগত এক সপ্তাহে বিশ্বের গণমাধ্যমে দেশে ভুয়া নির্বাচন হচ্ছে, তা স্থান পেয়েছে।

জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রহসনের নির্বাচন বর্জন করায় জনগণকে স্যালুট। গণতন্ত্রের বিষয়ে দেশের মানুষ কখনো আপস করেনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার