
প্রতিদিন ডেস্ক | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সিইসি। সব হিসেব শেষে এটি দাঁড়িয়েছে বলে জানান তিনি।
এর আগে জাপানের রাষ্ট্রদূতসহ একটি নির্বাচন পর্যবেক্ষক দল সিইসের সঙ্গে দেখা করে এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জানায়।
এর আগে ৭ জানুয়ারি সন্ধ্যায় ইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে।



