Advertisement Placeholder

ইন্ডিয়ানায় শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইন্ডিয়ানায় শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ইন্ডিয়ানার গ্রিনউড পার্ক শপিংমলে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, রবিবার সন্ধ্যায় আমরা গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির কথা জানতে পেরেছি। এ ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছেন এবং অপর তিন জন মারাত্মক আহত হয়েছেন।

গ্রিনউড পুলিশ ফেসবুকে সাক্ষী চেয়ে একটি পোস্ট দিয়েছে এবং পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে।

উল্লেখ্য, গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে শিকাগোতে একটি প্যারেডে গুলিতে সাতজন নিহত হয়। আর্কাইভ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৪০ হাজার মানুষ বন্দুকধারীর গুলিতে মারা যাচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার