
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ২৩১ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতির ফল্গুধারা প্রবাহিত রাখার অভিপ্রায়ে ২০ জানুয়ারি শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে মানিকগঞ্জ কল্যাণ সমিতি, ইউএসএর উদ্যোগে ২৯ রকমের পিঠার এক বর্ণাঢ্য উৎসব হলো। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে শিশু-কিশোর-তরুণ-তরুণী সন্তানসহ মা-বাবারা এসেছিলেন নিজ হাতে তৈরী হরেক রকমের পিঠা নিয়ে। এই পিঠা উৎসব ঘিরে মাণিকগঞ্জবাসীরসাথে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়েছিল সিটির ওজোনপার্কে আব্দুল্লাহ ব্যাঙ্ক্যুইট পার্টি হল।
বিপুল করতালির মধ্যে পিঠা উৎসবের আমেজে অনুষ্ঠান শুরু হয় বিশাল একটি কেক কেটে। এ সময় পিঠা উৎসবের জন্যে গঠিত কমিটির আহবায়ক নূরজাহান ভ’ইয়া ঋতু, সদস্য-সচিব ফারহানা মোবিনসহ সমিতির কর্মকর্তাগণের পাশে ছিলেন উৎসবের বিশেষ সম্মানীত অতিথি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহিদ হোসেন। তারপরই অতিথিরা প্রদর্শিত পিঠা পরিদর্শন ও তৈরীর বিবরণী অবহিত হন। এবং উপস্থিত সকলের মধ্যে পিঠা পরিবেশন করা হয়। পিঠার মধ্যে ছিল চিতয় পিঠা, মোরগ সমছা, দুধ কুলি, পাটিসাপটা, ভেজিনা পিঠা, সিদ্ধকুলি, ভাপা পিঠা, তেলের পিঠা, ফুলঝুড়ি পিঠা, পায়েস, বিবি খানা ইত্যাদি। সবশেষে চিকেন বিরিয়ানী ও ডিমের কোরমা গ্রহণের পর মানিকগঞ্জের আতিথেয়তায় আপ্লুত হয়ে সকলে ঘরে ফিরেন।
পিঠা উৎসবের প্রয়োজন এবং সমিতির কার্যক্রম আলোকে সংক্ষিপ্ত এক আলোচনায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সমিতির সাধারণ সম্পাদক সজীব চৌধুরী এবং সাবলিল উপস্থাপনায় ছিলেন আশরাফুল ইসলাম লিটন। অতিথি হিসেবে মঞ্চে উপবেশন ও বক্তব্য রাখেন ব্রুকলীন কম্যুনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সমিতির প্রধান উপদেষ্টা আদিল মোহাম্মদ, উপদেষ্টা হাফিজুর রহমান পিন্টু, এ কে এম সাইফুল ইসলাম খান, উপদেষ্টা ও সাংবাদিক আনিসুর রহমান, গাজী আলতাফ হোসেন, মঞ্জুর হাসান, হাফেজ সহিদুল ইসলাম বাবুল, নুরল আমিন মুকুল, মীর হাফিজুর রহমান মনি, মোখলেসুর রহমান, আপারডারবি কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, আইহোপ প্রিন্টিং অ্যান্ড ডিজাইনের সাগর প্রমুখ। শুরুতে নিজের লেখা গান পরিবেশন করেন সালেহা ইসলাম। দেশের কবিতা আবৃত্তি করেন নাহিদ ফেরদৌস।

ডিনার পরিবেশনের আগে গানে গানে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন জনপ্রিয় শিল্পী কৃষ্ণাতিথি, সজল রায়, নাহিদ ফেরদৌস, সজিব প্রমুখ।
অত্যন্ত পরিচ্ছন্ন ও গোছানো এ উৎসব-আয়োজনে সহযোগিতায় ছিলেন আবিদা সুলতানা মলি, ফরিদা আক্তার মিলি, আজমেরী সুলতানা কাকন, লতা চৌধুরী, কবি সালেহা ইসলাম, নাহিদ ফেরদৌস নূপুর, মাসুমা আক্তার, গোলাপী হোসেন, উম্মে সাদিকা, সুরাইয়া আলী, শারমিন আক্তার, শাহিদা আক্তার মুকুল, মুন্নী খান, বীর মুক্তিযোদ্ধা মো জাহিদ হোসেন, আওকাত হোসেন, সংগঠনের
সিনিয়র সহ-সভাপতি এম এ রউফ রাসেল, সহ-সভাপতি সৈয়দা পারভিন আক্তার, কোষাধ্যক্ষ দেওয়ান আব্দুর রউফ, সহ-সাধারন সম্পাদক সোলায়মান মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রওশন বাবু, মনিরুজ্জামান প্রিন্স, মতিয়ার আরিফ,আবু সাঈদ, রতন আহমেদ প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য, এই পিঠা উৎসবের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন।



