Advertisement Placeholder

নির্বাচনে অংশ না নিয়ে হতাশায় ভুগছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনে অংশ না নিয়ে হতাশায় ভুগছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে চরম ভুল করেছে। এটা তারা এখন উপলব্ধি করতে পেরেছে। তাই দলটির মধ্যে চরম হতাশা আর ভোগান্তি বিরাজ করছে।’ বুধবার সকালে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বকশিবাজার নবকুমার ইন্সটিটিউশনে শহীদ মতিউর রহমান মল্লিকের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘কারও হুইসেল বাজানোর মধ্য দিয়ে স্বাধীনতা আসেনি। রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। বিএনপি-জামায়াত স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ নতুনভাবে নির্বাচিত হওয়ার কারণে আজ পুরো পৃথিবী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে। এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই আবোল-তাবোল বকছে বিএনপি।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমার যখন ২০০৯ সালের সরকার গঠন করি, এরপর যখন উপজেলা নির্বাচন হয় তখন কিন্তু প্রতীক ছিল না। প্রতীক দেওয়ার বিধান পরে চালু হয়। স্থানীয় সরকার নির্বাচন বরাবরই প্রতীকবিহীন হয়েছে। আমরা আগের সেই পদ্ধতির কথাই বলেছি। সেখানে সবাই উপস্থিত থাকবে এবং যে যার মতো নির্বাচন করবে। যারা বিজয়ী হবেন, তারা উপজেলা চেয়ারম্যান হবেন।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রতীকবিহীন নির্বাচন করার বিষয়টি আমাদের মধ্যে বহু আগে থেকে আলোচনায় ছিল। হঠাৎ করে সিদ্ধান্ত হয়নি। প্রায় দুই বছর ধরে এটি আলোচনার মধ্যে ছিল। সর্বশেষ গত ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার