Advertisement Placeholder

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ব্রাসেলস থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সরকারপ্রধানকে এ অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় চার্লস মিশেল লিখেছেন, ‘সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিযুক্ত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই।’

তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী অংশীদার ইউরোপীয় ইউনিয়ন। আমরা টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সহযোগিতা বিস্তৃত ও আধুনিকীকরণের লক্ষ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা শিগগিরই শুরু হবে বলেও জানান ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের কাঠামোর আওতায় ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের অভিন্ন অগ্রাধিকারগুলো সমুন্নত রাখতে এবং আমাদের সম্পর্কের ভিত্তি উন্নয়নে কাজ করে যাবে।’

চিঠির শেষে প্রধানমন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করে মিশেল বলেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, আমার সর্বোচ্চ বিবেচনার নিশ্চয়তা গ্রহণ করুন।’

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এ নিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা, যার রেকর্ড আর কোনো রাজনীতিকের নেই। বিজয়ী হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো অব্যাহত রেখেছে বিভিন্ন দেশ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার