Advertisement Placeholder

কানাডায় বিদেশিদের বাড়ি ক্রয়ে অতিরিক্ত ট্যাক্স লাগবে ৩৫%

বিশেষ সংবাদদাতা   |   বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানাডায় বিদেশিদের বাড়ি ক্রয়ে অতিরিক্ত ট্যাক্স লাগবে ৩৫%

কানাডার টরন্টোতে বিদেশি ক্রেতাদের বাড়ির মোট মূল্যের ওপর ১০% হারে ট্যাক্স দিতে হবে। ২০১৭ সালে চালু ‘নন রেসিডেন্সিয়াল স্পেক্যুলেশন ট্যাক্স’ রীতি অনুযায়ী বিদেশি বাড়ি ক্রেতাকে মোট মূল্যের ২৫% হারে ট্যাক্স দিতে হয়। তার সঙ্গে যোগ হবে আরও ১০% এবং তা আদায় করা হবে ‘’দ্য মিউনিসিপ্যাল নন-রেসিডেন্ট স্পেক্যুলেশন ট্যাক্স (the Municipal Non-Resident Speculation Tax (MNRST )) হিসেবে। অন্টারিয়ো প্রদেশের রাজধানী হচ্ছে টরন্টো। এই সিটিকে কানাডার প্রধানন বাণিজ্যিক শহর হিসেবেও বিবেচনা করা হয় বিধায় গত কয়েক দশকে বাংলাদেশ, চীনসহ বিভিন্ন দেশের ধনাঢ্যরা বাড়ি ক্রয় করেছেন।

কানাডার এই এলাকায় বাংলাদেশের অনেক আমলা, ব্যবসায়ী, রাজনীতিক বাড়ি ক্রয় করেছেন স্ত্রী-সন্তানদের নামে। সে জন্য ঐসব এলাকাকে ‘বেগম পাড়া’ হিসেবেও অভিহিত করা হচ্ছে। সেই টরন্টো সিটি কর্তৃপক্ষ বিদেশি ক্রেতাদের জন্য বাড়ি ক্রয়ের ওপর আরও ১০% ট্যাক্স ধার্যের পদক্ষেপ নিতে যাচ্ছে। এমন একটি প্রস্তাব নিয়ে সিটির এক্সিকিউটিভ কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণের আলোচনা হবে আসছে ৩০ জানুয়ারি। সেদিন তা পাশ হলে নয়া এই বিধি কার্যকর হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে। উল্লেখ্য, ২০১৭ সালে অন্টারিয়ো প্রদেশে কার্যকর হওয়া বিদেশি ক্রেতাদের জন্য ২৫% ট্যাক্সের সঙ্গে এটি যোগ হবে অর্থাৎ কানাডার স্থায়ী বাসিন্দা নন এমন বিদেশিরা বাড়ি ক্রয় করলেই অতিরিক্ত ৩৫% হারে ট্যাক্স গুনতে হবে। টরন্টো সিটি সূত্রে ২৪ জানুয়ারি জানা গেছে, বিদেশি বাড়ি ক্রেতার কাছে থেকে ২০১৭ সাল থেকে গত বছর পর্যন্ত ২৫% হারে অতিরিক্ত ট্যাক্স আদায়ের ফলে এক বিলিয়ন ডলারের অধিক আয় হয়েছে অন্টারিও প্রদেশের। এটি হচ্ছে অপ্রত্যাশিত আয়। ৩৫% ট্যাক্স ধার্য হলে আয়ের পরিমাণও একইভাবে বাড়বে। কারণ, প্রতিদিনই টরন্টো এলাকায় বিদেশি ক্রেতার আনাগোনা বাড়ছে। নয়া এই বিধি কার্যকর হলে অবশ্য বাড়ি ক্রয়ের চার বছরের মাথায় যে সব বিদেশি কানাডার স্থায়ী বাসিন্দা হবেন, তারা অতিরিক্ত ট্যাক্স বাবদ প্রদেয় অর্থ ফেরৎ পাবেন বার্ষিক আয়-ব্যয়ের হিসাব সমন্বয়ের সময়। উল্লেখ্য, কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছেন এমন ব্যক্তির স্বামী/স্ত্রীরা কিংবা মা-বাবারা টরন্টোতে বাড়ি ক্রয় করলে উচ্চ হারের এই ট্যাক্স দিতে হবে না। এমনকি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় অধ্যায়নরতরা বাড়ি ক্রয় কলেও অতিরিক্তি ট্যাক্সের সম্মুখীন হবেন না বলে সিটি কাউন্সিলের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে কানাডার ফেডারেল প্রশাসনের আইন অনুযায়ী দু’বছরের জন্য কানাডায় বিদেশিরা বাড়ি ক্রয়ে সক্ষম হচ্ছেন না। ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর এই নিষেধাজ্ঞা উঠে যাবে। নয়া এই বিধির আওতায় থাকবেন না ৬ ইউনিটের অধিক এপার্টমেন্ট ভবনের বিদেশি ক্রেতারা। এমনকি কমার্শিয়াল ল্যান্ড অথবা শিল্প-কারখানা স্থাপনের জমি ক্রেতারাও অতিরিক্ত ট্যাক্সের আওতায় আসবেন না। অন্টারিয়ো প্রদেশের নীতি-নির্ধারকেরা বলেছেন, অন্যায়ভাবে অর্জিত অর্থ কানাডায় এনে বাড়ি ক্রয়ের আগ্রহ কমানোর অভিপ্রায়ে অতিরিক্ত ট্যাক্সের প্রথা চালু করা হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার