Advertisement Placeholder

নড়াইলে নাশকতা: অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা, পরিদর্শনে জাফরুল্লাহ চৌধুরী

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলে নাশকতা: অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা, পরিদর্শনে জাফরুল্লাহ চৌধুরী

নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে সহিংসতায় ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ১৭ জুলাই বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

জোনায়েদ সাকি বলেন, ফেসবুকের স্ট্যাটাস যদি তৈরি করা হয় তাহলে বোঝা যাচ্ছে এটা একটি পরিকল্পিত ব্যাপার। বাংলাদেশকে বিভাজন করে যারা ফায়দা লুটতে চায় এটা তাদেরই ষড়যন্ত্র।

ডা. জাফরুল্লাহ আগুনে ঘর পুড়ে যাওয়া গোবিন্দ সাহার পরিবারে যান, তাদের কথা শোনেন। এসময় স্থানীয় চেয়ারম্যানসহ অন্যদের সঙ্গে কথা বলেন তিনি। গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে গোবিন্দ সাহাকে ৫ হাজার টাকা প্রদান করা হয় এবং তার ছেলের লেখাপড়ার দ্বায়িত্ব নেওয়া হয় ।

ডা.জাফরুল্লাহ বলেন, কোনো স্বজ্জন মুসলমান, সঠিক মুসলমান কারো বাড়িতে আগুন দিতে পারেন না। মুসলমান নাম থাকলেই তিনি মুসলমান হয় না। মুসলমান নাম থাকলেই আল্লাহর বান্দা হয় না। মুসলমান যদি স্বজ্জন মুসলমান না হয়, তবে সে মানুষের অধম।

এদিকে, মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটুক্তিকে কেন্দ্র করে নড়াইলে সহিংসতার ঘটনায় ১৭ জুলাই দুপুরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। সহিংসতার জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার