
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ১৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে

নতুন কমিটির সভাপতি নুরল হক এবং সেক্রেটারি আলহাজ্ব আমিরুল ইসলাম (বামে)। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিউইয়র্ক সিটির সাউথ জ্যামাইকায় অবস্থিত ‘রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার’র সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত নয়া কমিটির সভাপতি হয়েছেন নূরল হক এবং আলহাজ্ব আমিরুল ইসলাম হয়েছেন সাধারণ সম্পাদক। ২১ জানুয়ারি যোহর নামাজের পর মসজিদ ভবনেই কাউন্সিলর এবং সাধারণ মুসল্লীগণের উপস্থিতিতে ২০২৪-২০২৫ মেয়াদের জন্যে গঠিত কমিটির অপর কর্মকর্তারা হলেন : সহ-সভাপতি গিয়াস উদ্দিন, মোজাম্মেল হক এবং খলিল জমাদ্দার, সহকারি সাধারণ সম্পাদক ইমরোজ হোসেন, কোষাধ্যক্ষ কাজী রশিদ, সহকারি কোষাধ্যক্ষ মোজাম্মেল হক এবং আইয়ুব খান। নির্বাহী সদস্যরা হলেন আবুবকর সিদ্দিক, মৌলানা মহিউদ্দিন, আকবর স্বপন, জি এম নুরুল হক, জালাল তালুকদার এবং জাভেদ আনসারী। সাধারণ সভার সভাপতি এবং মসজিদের বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য এম তোফায়েল চৌধুরী নয়া কমিটির সর্বাঙ্গিন সাফল্য কামনা করেন।
সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই আলহাজ্ব শহিদুল ইসলাম শিকদার নিজের অপারগতার প্রসঙ্গ উল্লেখ করে জানান যে, কয়েক দফা সময় নিয়েও কয়েকজন সদস্যকে (যারা নিজেদের সদস্যপদ নবায়ন করে সাধারণ সভায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেননি) সম্মত করতে পারেননি বলে নিজেও থাকতে পারছেন না। এ কথা জানিয়ে সকলের কাছে বিদায় নিয়ে চলে যান। এরপর আনুষ্ঠানিকভাবে মসজিদের বিগত দিনের কর্মকান্ড আলোকে কথা বলেন দিদায়ী সভাপতি আবুবক্কর সিদ্দিক। অতীতের অভিজ্ঞতায় নতুন কমিটি নিষ্ঠার সাথে কাজ করবে, বিশেষ করে প্রবাসে বেড়ে উঠা প্রজন্মকে মসজিদে আসার পরিবেশ সুগম রাখতে, অযথা নামাজের আগে বক্তৃতা পরিহার করতে নতুন কমিটিকে পরামর্শ দেন এম ফজলুর রহমান মোল্লাহ, গিয়াসউদ্দিন, মোস্তফা জামাল পাশা, ইমরোজ হোসেন প্রমুখ মুসল্লীগণ। জেএমসির কর্মকর্তা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফজলে রাব্বি নয়া কমিটির উদ্দেশ্যে আল কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি পরামর্শ দিয়েছেন, সন্তানদের মসজিদে আনার পরিবেশ তৈরীতে আমরা ব্যর্থ হলে হাসরের ময়দানে আমাদেরকেই জবাবদিহি করতে হবে। তাই সকলকে সক্রিয় থাকতে হবে মসজিদে সুন্দর পরিবেশে নামাজ আদায়ের পথ সুগম রাখতে-যাতে সন্তানেরা উৎসাহিত বোধ করে অন্তত: ছুটির দিনের জুমআ নামাজে অংশ নিতে। এটা সকলের পবিত্র দায়িত্ব হওয়া উচিত। অপর বক্তারা উল্লেখ করেছেন, যে ৪/৫ জন মসজিদে নিয়মিত না এসে শুধু গোলযোগের মতলবে আসেন, তাদের সাথে বৈঠকে মিলিত হওয়া জরুরী। তাদেরকে কনভিন্স করতে পারার মধ্যেই নতুন কমিটির সার্থকতা নির্ভর করবে। কাউকে মায়নাস করে নয়, সকলকে নিয়ে নতুন এই কম্যুনিটিকে ধর্মীয় আমেজে সংগঠিত করাই নতুন কমিটির সংকল্প হওয়া জরুরী। এক্ষেত্রে কয়েকজন মুসল্লী বিদায়ী সভাপতির প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন প্রচন্ড ধৈর্যের সাথে দায়িত্ব অব্যাহত রাখার জন্যে।
মসজিদ সূত্রে জানা গেছে, কমিটি গঠনের জন্য মোট ৩৮ জন কাউন্সিলর তাদের সদস্যপদ নবায়ন করেন। কাউন্সিল মিটিংয়ে উপস্থিত ছিলেন ২৮ জন এবং বাংলাদেশ থেকে ফোনে/ অনলাইনে যুক্ত হয়েছেন আরো ৫ জন।
বক্তব্য রেখেছেন প্রাক্তন সভাপতি ও ট্রাস্টিবোর্ড সদস্য নাজিম আহমেদ, সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, কোবা’র সাবেক সভাপতি ও বর্তমান ট্রাস্টিবোর্ড সদস্য ফজলুর রহমান মোল্লাহ এবং সেক্রেটারী মোস্তফা জামাল পাশা, কাজী মোঃ রশিদ, ইমরোজ হোসেন, নতুন সেক্রেটারী মোঃ আমিরুল ইসলাম। নির্বাচন পরিচালনা করেন মসজিদের প্রথম নির্বাচন কমিশনার ও ট্রাস্টিবোর্ড সদস্য তোফায়েল আহমেদ চৌধুরী, নাজিম আহমেদ, আলহাজ নজরুল আলম ও আজিজুর রশিদ। পুরো সভাটি পরিচালনা করেন বিদায়ী সভাপতি আবুবক্কর সিদ্দিক। সমাপনী বক্তব্যে নতুন সভাপতি নুরল হক মুসল্লীগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে।



