Advertisement Placeholder

পাকিস্তানের গণতান্ত্রিক নির্বাচনে সম্ভাব্য হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে অবরোধ আরোপ নিয়ে যা বললেন বেদান্ত পাটেল

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানের গণতান্ত্রিক নির্বাচনে সম্ভাব্য হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে অবরোধ আরোপ নিয়ে যা বললেন বেদান্ত পাটেল

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টিকারিদের বিরুদ্ধে স্যাঙ্কশন, ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা গত সেপ্টেম্বরে দিয়েছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের আসন্ন নির্বাচন ঘিরে তেমন ঘোষণা দেয়া হচ্ছে না কেন? কেন এ দুটি দেশকে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে? এমন প্রশ্নের জবাব স্পষ্টভাবে দিলেন না মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত পাটেল।

২৫ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংকালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বেদান্ত পাটেল বললেন, আমরা কখনো মনে করি না যে, সে ক্ষেত্রে কোনো পার্থক্য রয়েছে। আমরা শুধু আগাম কিছু বলিনি। এরপর আবারো প্রশ্ন : ‘যদি কেউ সেখানে (পাকিস্তান) নির্বাচনে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে, এমন কোনো ব্যক্তি থাকে—–’, জবাদে পাটেল বলেন, ‘আমি তা এখানে প্রিভিউ করতে (আগাম বলতে) চাচ্ছি না। প্রতিটি দেশই আলাদা, তাই আমি এখান থেকে কিছু বলতে চাচ্ছি না কী ধরনের পদক্ষেপ নেয়া হবে।

আবারো বলছি, আমরা বাংলাদেশসহ গোটাবিশ্বেই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দেখতে আগ্রহী এবং তা অবশ্যই পাকিস্তানেও এবং যখন আমরা দেখি যে, ঐ অঞ্চলের (দক্ষিণ এশিয়া) জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানি কর্তৃপক্ষের নির্বাচন নিয়ে গৃহীত পদক্ষেপগুলো অসামঞ্জস্য, তখোনই আমরা সরব হই। যেমন এখন আমি কথা বলছি।’

প্রশ্ন: তাহলে কীসের ভিত্তিতে—-,
জবাব: তারও বাইরে। তবে আমি তার আভাস দিতে চাচ্ছি না।
প্রশ্ন: এইমাত্র আপনি যা বললেন, তা কীসের ভিত্তিতে, তাহলে পাকিস্তানি কর্মকর্তারাও কী আশংকায় থাকবেন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে?
জবাব: আমি কিছুই বলতে চাচ্ছি না কী ধরনের পদক্ষেপ নেয়া হতে পারে?

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার