Advertisement Placeholder

সংসদে আমরাই একমাত্র বিরোধী দল : মুজিবুল হক চুন্নু

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংসদে আমরাই একমাত্র বিরোধী দল : মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘সংসদে দলীয়ভাবে আমরাই একমাত্র বিরোধী দল। স্পিকার যে সিদ্ধান্ত দিয়েছেন বিরোধীদলের নেতা হিসেবে জাপা চেয়ারম্যানকে যে স্বীকৃতি দিয়েছেন, তা যথার্থ হয়েছে।’ সোমবার (২৯ জানুয়ারি) সকালে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চুন্নু আরও বলেন, ‘সংসদে আমরা যে বিরোধী দল সেটা স্পিকারের দৃষ্টিতে এসেছে। সংসদের কার্যক্রমে এটা উল্লেখ থাকবে। সংখ্যাটা বড় নয়, সংসদে কারা বিরোধী সেইটা মেইন জিনিস।’

তিনি বলেন, ‘এদেশের মানুষ যা চায়, তাদের যে দাবি, সেটা প্রমাণ করার একটা সুযোগ এসেছে এইবার। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ, সমালোচনা ছিল আমরা ‘গৃহপালিত’, এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয় সেজন্য সংসদে এবং সংসদের বাইরে আমাদের ভূমিকা আমরা রাখব।’

রওশন এরশাদের গতকালের ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘এ নিয়ে আমরা কোন অস্বস্তিতে নেই। আমরা স্বস্তির মধ্যেই আছি। গতকাল যে কাজটা করেছে তারা কেউই দলের কোন পদে নেই, সামান্য মেম্বরও না। শুধুমাত্র বেগম এরশাদ, তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক। উনি খুবই অসুস্থ। স্বাভাবিক রাজনীতির কোন সিদ্ধান্ত নেওয়ার মত মানসিক অবস্থা ওনার নেই। ওনাকে কতিপয় ব্যক্তি নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে।’

চুন্নু বলেন, ‘যারা এসব কাজ করছে তারা কোনো দিন ক্ষমা চাইলেও দল তাদের ক্ষমা করবে না। আমি মহাসচিব হিসেবে এটা মনে করি। তারা দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এটা করেছিল। আজ থেকে সেই বিভ্রান্তি আর থাকবে না।’

তিনি বলেন, ‘কেউ যদি বলে সুখ পায়, কোন সমস্যা নাই সুখ পাইতে দেন।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার