Advertisement Placeholder

সানা জাভেদকে বিয়ে নিয়ে মুখ খুললেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক:   |   বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সানা জাভেদকে বিয়ে নিয়ে মুখ খুললেন শোয়েব মালিক

শোয়েব-সানা ও সানিয়া

পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক নিজ দেশের অভিনেত্রী সানা জাভেদকে তৃতীয় বিয়ে করে রীতিমত হইচই ফেলে দিয়েছেন। তার এই বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা, চর্চা ও প্রশ্নের মুখে পড়েছেন শোয়েব। এ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এতদিন কথা হয়েছে। তবে তাতে সাড়া দিতে দেখা যায়নি শোয়েব মালিককে। এবার সেই নীরবতা ভেঙে খোলামেলা কথা বললেন পাকিস্তানের এ ক্রিকেটার।

বলিউড তারকাভিত্তিক সংবাদমাদ্যম কইমই এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রিকেটার শোয়েব এক পডকাস্ট অনুষ্ঠানে বলেন- আপনার মন যা চায় সেটিই করা উচিত। লোকে কী মনে করবে সেসব ভাবার কোনো প্রয়োজন নেই। লোকে কী বলবে তাতে কর্ণপাত না করে আপনি আপনার কাজ করুন। এতে আপনার ১০ বছর লাগুক আর ২০ বছর লাগুক।

সানিয়া মির্জা ও শোয়েব মালিক প্রায় এক যুগ দাম্পত্য জীবনে ছিলেন। কিন্তু হঠাৎ ক্রিকেটার তৃতীয় বিয়ে করায় সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন শোয়েব মালিকের বড় বোন। নিজ ভাইকে দোষারোপ করে ভারতের সাবেক টেনিস তারকার পক্ষ নিয়েছেন তিনি।
তার অভিযোগ, শোয়েব মালিকের বিয়েবহির্ভূত সম্পর্কের কারণেই বিচ্ছেদ হয়েছে। ক্রিকেটারের একাধিক সম্পর্ক নিয়ে বেশ বিরক্ত ছিলেন সানিয়া মির্জা। উল্লেখ্য, ভারতীয় সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে পাকিস্তানের ক্রিকেটার শোয়েবের গাঁটছড়া বাধার সিদ্ধান্ত ব্যাপক সমালোচিত হয়েছিল দুই দেশেই। মূলত দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন তারা।

২০১০ সালে বিয়ে করেন তারা। শোয়েব মালিককে ভারতের হায়দ্রাবাদে বিয়ে করেছিলেন সানিয়া মির্জা। ২০১৮ সালে তাদের সংসারে পুত্রসন্তান আসে। গত বছর বিচ্ছেদ হয় তাদের। পাকিস্তানি এই ক্রিকেটারের সঙ্গে বিয়ের আগে সোহরাব মির্জার সঙ্গে বাগদান হয়েছিল সানিয়া মির্জার। এছাড়া আয়েশা সিদ্দিকি নামের এক নারীর সঙ্গে শোয়েবের প্রথম বিয়ে হয় বলে শোনা যায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার