Advertisement Placeholder
৩ বছরে হত্যা ৫০ সহস্রাধিক : ইউক্রেন-রাশিয়া আর গাজা-ইসরায়েল যুদ্ধের ডামাডোলে

মিয়ানমারের হত্যাযজ্ঞ কী আড়ালেই থাকবে?

বিশেষ সংবাদদাতা   |   বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিয়ানমারের হত্যাযজ্ঞ কী আড়ালেই থাকবে?

ইউক্রেন-রাশিয়া এবং গাজা-ইসরায়েল যুদ্ধ নিয়ে গোটাবিশ্ব মাতামাতি করছে। অথচ একইসময়ে মিয়ানমারের সামরিক জান্তা কর্তৃক নির্বিচার হত্যাযজ্ঞে গত তিন বছরে ভিকটিম হয়েছে অন্তত: ৫০ হাজার মানুষ। ‘দ্য আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ড্যাটা প্রজেক্ট’ (এসিএলইডি) বিশ্বে যেসব যুদ্ধ-সংঘাতের ঘটনা ঘটছে, মিয়ানমার তার অন্যতম। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান স্যু কিই-কে ক্ষমতাচ্যুত করেছে মিয়ানমারের সামরিক জান্তা । তারা রীতিমত যুদ্ধ ঘোষণা করেছে মিয়ানমারের প্রতিবাদি মানুষের বিরুদ্ধে। এ অবস্থায় ক্ষুব্ধ জনতা ছোট ছোট গ্রুপে সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করছে। এসিএলইডি বলেছে, এ যাবত কমপক্ষে ৪৭ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। তবে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলের প্রতিবাদিদের ধারণা গত তিন বছরে সামরিক জান্তার বর্বরতার শিকার হয়ে অন্তত: ৬০ হাজার মানুষ নিহত হয়েছে। এর অধিকাংশই বেসামরিক অর্থাৎ তারা বিদ্রোহে জড়িত ছিল না।
এসিএলইডির প্রধান বিশ্লেষক আন্দ্রিয়া কারবোনি গণমাধ্যমকে ৩১ জানুয়ারি বলেছেন, সামরিক বাহিনীর হামলে পড়ার ঘটনা ক্রমান্বয়ে বেড়েছে। একইসাথে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আসা এলাকার সংখ্যাও বেড়েছে। প্রসঙ্গত: উল্লেখ্য, ২০১৬-২০১৭ সালে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমান নিধনের জঘন্য তৎপরতা শুরু হয় সামরিক বাহিনী ও পুলিশ বাহিনী কর্তৃক। এরফলে বহু রোহিঙ্গার মৃত্যু এবং শিশ-কিশোর-তরুণী-বধূরা ধর্ষণের ভিকটিম হয়েও মারা গেছে। নোবেল পুরস্কার বিজয়ী অং সান স্যু কিই’র রাজত্বে রোহিঙ্গারা এ ধরনের বর্বরতার মুখে নিপতিত হওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করলেও রোহিঙ্গা জনগোষ্ঠিকে রক্ষায় কার্যত: কেউই এগিয়ে যাননি। এ অবস্থায় প্রাণ বাঁচাতে ১২ লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার