Advertisement Placeholder

পিটার হাসের সঙ্গে কী কথা হলো, জানালেন সাবের হোসেন চৌধুরী

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিটার হাসের সঙ্গে কী কথা হলো, জানালেন সাবের হোসেন চৌধুরী

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে ভিন্নমত থাকতেই পারে। তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকবে।’

নির্বাচন নিয়ে ভিন্নমত পোষণ করলেও সম্পর্ক উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের আগ্রহের কথা জানিয়েছেন।

এদিকে, বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। তারপরও বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে জলবায়ু বিষয়ে কাজ চলমান থাকবে।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার