Advertisement Placeholder

মিয়ানমার থেকে আসা মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিয়ানমার থেকে আসা মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে একজন বাংলাদেশি নারী ও একজন রোহিঙ্গা পুরুষ নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে।

নিহত হোসনে আরা (৫৫) জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। আর আনুমানিক ৬৫ বছর বয়সী ওই রোহিঙ্গা ব্যক্তির নাম জানা যায়নি। তিনি প্রায় ১৫ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছিলেন। তিনি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

স্থানীয় ইউপি সদস্য খালেদা আক্তার একটি অনলাইন নিউজ পোর্টালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার