Advertisement Placeholder

ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চিকিৎসা নেওয়া সময় রাজার ক্যান্সার ধরা পড়েছে। তবে তিনি কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত তা স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

দেশটির স্থানীয় সময় সোমবার রাজার নিয়মিত চিকিৎসা পরীক্ষার পরেই বাকিংহাম প্যালসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজা চার্লস তার চিকিৎসার জন্য ইতিবাচক আছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি দায়িত্বে ফেরার জন্য উন্মুখ।

তবে জনসমাগমে রাজা এখন আর আসবেন না বলে বিবৃতিতে বলা হয়েছে। এছাড়া রাজা চার্লসের ক্যান্সার কোন স্তরে আছে তা নিয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রাজা চার্লসের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশের পরেই তার সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এক্সে বলেছে, পুরো দেশ রাজার সুস্থতা প্রার্থনা করবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার