Advertisement Placeholder
দক্ষ ব্যবসায়ীগণের সমন্বয়ে নয়া পরিচালনা পর্ষদ

ইউএসবিসিসিআইয়ের প্রেসিডেন্টলিটন, ভাইস প্রেসিডেন্ট বখত রুম্মান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউএসবিসিসিআইয়ের প্রেসিডেন্টলিটন, ভাইস প্রেসিডেন্ট বখত রুম্মান

প্রেসিডেন্ট লিটন আহমেদ ও ভাইস প্রেসিডেন্ট বখত রুম্মন । ছবি-বাংলাদেশ প্রতিদিন।

ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন এবং অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির অভিপ্রায়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে বলে ৬ ফেব্রুয়ারি জানা গেছে। দক্ষ, অভিজ্ঞ এবং উদ্যমী ব্যবসায়ি, পেশাজীবি ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি-বর্গের সমন্বয়ে গঠিত নতুন পরিচালনা পর্ষদ চেম্বারের উন্নয়নে সুদূর প্রসারি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সময়োপযোগি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আগামীতে চেম্বারের সাথে সাথে চেম্বারের সদস্য-কোম্পানীসমূহের উন্নয়নেও অগ্রণি ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বহুমাত্রিক বাণিজ্যিক সম্পর্ক ও ব্যবসায়িক অংশিদারিত্ব বৃদ্ধি করতে ইউএসবিসিসিআই নতুন নেতৃত্বে আরো কার্যকর ভূমিকার পাশাপাশি যুগান্তকারী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের কল্যাণ নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কর্মকর্তারা। অর্থাৎ নতুন নেতৃত্বের হাত ধরে ইউএসবিসিসিআই প্রবাসি বাংলাদেশি সম্প্রদায়কে যুক্তরাষ্ট্রের মূলধারায় আরো জোরালোভাবে সম্পৃক্ত হতে সহায়তা করবে বলে সকলের প্রত্যাশা।
১৩ সদস্যের পরিচালনা পর্ষদের প্রধান ইউএসবিসিসিআই’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ লিটন আহমেদ বলেন, “আমরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ক্ষণে দাঁড়িয়ে আছি, এবং আমি পুরোপুরি নিশ্চিত যে আমাদের নতুন পরিচালনা পরিষদ ইউএসবিসিসিআইকে নতুন উচ্চতায় সমাসিন করবে। আমাদের সমগ্র অভিজ্ঞতা, যুগের চ্যালেঞ্জ এবং সুযোগ সম্পর্কে গভীর জ্ঞানের সাথে, আমাদের সদস্যদের এবং আমাদের দুই জাতির মধ্যেকার অর্থনৈতিক সহযোগিতা নিশ্চিত করতে সক্ষম হবে।”
নতুন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন মো. লিটন আহমেদ ( সিইও ও প্রেসিডেন্ট-ইউএসবিডি গ্রুপ এলএলসি। লিটন আহমেদ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে দীর্ঘদিন যাবত অবদান রেখে চলেছেন। লিটন আহমেদ ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি-ইউএসবিডি ডিজিটাল সল্যুশন-এর প্রতিষ্ঠিাতা ও সভাপতি। ২. ভাইস প্রেসিডেন্ট-বখত রুম্মান বিরতীজ (ব্র্যান্ড মিনস বিজনেস-এর চিফ এক্সিকিউটিভ ও চিফ প্যাট্রন)। বখত রুম্মান একজন প্রখ্যাত প্রযুক্তিবিদ এবং স্কিলমেকার.অর্গ এর সিইও, ব্র্যান্ডমিনসবিজনেস.কম সহ অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতিষ্ঠাতা। ৩. ডিরেক্টর-ফখরুল ইসলাম দেলোয়ার (ফাতিমা গ্রোসারির অন্যতম কর্ণধার)। ফখরুল ইসলাম দেলোয়ার একজন প্রখ্যাত সমাজককর্মী ও উদ্যোক্তা। নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হিসাবে তিনি বহুল পরিচিত। ২০০০ সালের পর থেকে তার নেতৃত্বে কুইন্সের বাংলাদেশি প্রবাসীরা সংঘবদ্ধ হয়। ৪. ডিরেক্টর-শেখ ফরহাদ (ইকোগ্রিন টেক্সট ইন্ক-এর প্রেসিডেন্ট এবং সিইও), ইকোগ্রিন টেক্সট এলএলসি, ২০১২ সাল থেকে পরিবেশগত প্রকল্পের জন্য একটি ভৌত প্রযুক্তিগত সমাধান তৈরিতে অবদান রেখে চলেছে। ইকোগ্রিন টেক্সট ১০০% পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করে থাকে। ৫. ডিরেক্টর-আহাদ আলী (আহাদ এ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও)। আহাদ আলী একজন অভিজ্ঞ সিপিএ এবং ছোট ব্যবসার আয়কর ও শুল্ক পরামর্শক। তিনি এক দশকের বেশি সময় যাবৎ আহাদ এন্ড কো এর সিইও, যেখানে তিনি ২০ জন পেশাজীবির একটি দলের পরিচালনা করেন। তিনি আয়কর ও শুল্ক বিষয়ক পরামর্শ প্রদানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। ৬. ডিরেক্টর-ইসমাইল আহমেদ (আইরেকম-এর সিইও)। ইসমাইল আহমেদ গত ২০ বছরের বেশি সময় ধরে ব্যাংকিং ঋণ প্রদানে অভিজ্ঞ। তিনি সিটি এবং হ্যাব ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। পাইলট এআই-ড্রিভেন সিআরই ল্যান্ডিং প্ল্যাটফর্ম পরিচালনা করেন। ৭. ডিরেক্টর-সামি কবির (গাইডেন্স রেসিডেন্সিয়াল এলএলসি-এর রিজিওনাল ম্যানেজার)। সামি কবির একজন অভিজ্ঞ হাউজিং মর্টগেজ এক্সপার্ট, ইসলামিক ফাইন্যান্সে ২০ বছরের অভিজ্ঞ । গাইডেন্স রেসিডেন্সিয়ালে উত্তর-পূর্ব রিজিওনাল ম্যানেজার হিসাবে তিনি তার দলকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন। ৮. ডিরেক্টর-এটর্নী শাফী চৌধুরী ( ইস্কিমিং, রিয়েল এ্যাস্টেট এবং সিভিল লিটিগেশনের দক্ষ)। তিনি পিস বিশ্ববিদ্যালয় হতে পড়াশুনা শেষ করে বর্তমানে নিউইয়র্ক, ও নিউজার্সিতে আইন পেশায় নিয়োজিত। ৯. ডিরেক্টর-মিলি এ ভূইয়া (তাকওয়া এন্টারপ্রাইজ, ডোমিনোজ পিজা ফ্র্যাঞ্চাইজের সিইও)। মিলি ভূইয়া একজন দক্ষ উদ্যোক্তা, তিন দশকের অভিজ্ঞ ও পিজা ব্র্যান্ডের সফল ফ্র্যাঞ্চাইজী। এছাড়াও তিনি ১০ বছর ধরে কমার্শিয়াল এবং আবাসিক রিয়েল এ্যাস্টেটে বিনিয়োগকারী এবং অপারেটর হিসাবে পরিচিত। ১০. ডিরেক্টর-মাসুদ রানা তপন (বিখ্যাত মানি রেমিটেন্স কোম্পানি ‘সানম্যান গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশন’র প্রেসিডেন্ট এবং সিইও)। উদ্ভাবন, গ্রাহকসেবা ও সামাজিক দায়িত্ব পালনে তিনি খ্যাতি অর্জন করেছেন। ১১. ডিরেক্টর-মো. খলিলুর রহমান (খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ইন্ক’র প্রেসিডেন্ট)। খলিলুর রহমান একজন প্রখ্যাত রেস্তোরাঁ শেফ। একাধিক সফল রেস্তোরাঁর সফল ব্যবসায়ি খলিলুর রহমানের নিজস্ব ‘খলিল বিরিয়ানি হাউস’ নিউইয়র্কে বিখ্যাত। ১২. ডিরেক্টর-রফিক খান (এভিএস রিয়েল এ্যাস্টেট ইউএসএ ইন্ক’র প্রেসিডেন্ট)। রফিক খান ভিজ্যুয়্যাল ওয়ার্কস এবং গ্রাফিক ডিজাইনে বিশেষভাবে দক্ষ। ২০১২ সালে নিউইয়র্কে ভিজ্যুয়্যাল সাইনেজ ইন্ডাস্ট্রির যাত্রা শুরু করেছিল তার প্রতিষ্ঠান এভিএস। ২০১৯ সালে তিনি রিয়েল এ্যাস্টেটে বিনিয়োগকারী এবং এজেন্ট হিসাবে সাফল্য অর্জন করেছেন। গতবছর বাংলাদেশ তাকে সিআইপি মর্যাদায় অধিষ্ঠিত করেছে। ১৩. ডিরেক্টর-মো. বদরদ্দুজ্জা সাগর (ট্যাক পারফিউম এলএলসি’র প্রেসিডেন্ট)। বদরুদ্দুজা সাগর একজন বহুমুখী উদ্যোক্তা, যাঁর বিভিন্ন সফল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি আই হোপ ডিজাইন এর পরিচালক।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার