Advertisement Placeholder
নিউইয়র্কে স্মরণসভার দাবি

সুরঞ্জিত সেনগুপ্তের নামে সিলেটে একটি স্থাপনা নির্মাণ করা হোক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুরঞ্জিত সেনগুপ্তের নামে সিলেটে একটি স্থাপনা নির্মাণ করা হোক

‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ’র সভায় বক্তব্য দিচ্ছেন এম এ সালাম। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্কে গভীর শ্রদ্ধায় পালিত হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, রাজনীতির নান্দনিক শিল্পী সুরঞ্জিত সেনগুপ্তের সপ্তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ১০ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে এশিয়ান ড্রাইভিং স্কুলে এক স্মরণ সভার আয়োজন করে ‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ,যুক্তরাষ্ট্র’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফরাসত আলী। প্রধান আলোচক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফায়েল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সভাপতি রুহেল চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, ওবায়েদ আজমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, সাংবাদিক মনোয়ারুল ইসলাম, তপন কান্তি দে, অধ্যাপক সানাউল্লাহ, সুধাংশু কুমার মন্ডল, সাংবাদিক জহিরুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের কার্যকরী সদস্য শামসুল ইসলাম চৌধুরী, জাকির চৌধুরী, সাবেক ছাত্রনেতা সমীর সরকার, সুজন তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নামে সিলেট শহরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের জন্য জোর দাবি জানান। এ দাবি পূরণের জন্যে সভায় সর্বসম্মতিক্রমে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্তও হয়েছে।
বক্তারা আরো বলেন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই- শাল্লার মানুষ প্রমাণ করেছে আজও তারা তাদের প্রিয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্তকে ভুলে নাই। কারণ সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হয়েও আওয়ামী লীগের প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার